দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের কানুনগো শাখার একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি কক্ষের আসবাবপত্র, ফটোকপি মেশিন ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।
বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে দুটি কক্ষের নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
সদর উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা চম্পক কান্তি চাকমা জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অফিসের পেছনে একটি কেরোসিনের বোতল ও আগুন লাগানোর পর পুড়ে যাওয়া কাগজের অংশ পাওয়া গেছে।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
যে আই